রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
গোপালগঞ্জে টিসিবি’র পণ্য পেয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে স্বস্তি

গোপালগঞ্জে টিসিবি’র পণ্য পেয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে স্বস্তি

Sharing is caring!

মো:আরমান শেখ. গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি : গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজীর বাজারে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয়ের এ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান, সদর উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।

গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ৩৫ জন ডিলারের সহযোগিতায় পারিবারিক কার্ডের মাধ্যমে জেলার মোট ৮৯,১০৫টি স্বল্পআয়ের পরিবারের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবি’র এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

জনপ্রতিনিধিদের সুপারিশকৃত পারিবারিক কার্ড সহ একজন ক্রেতা ৫৬০ টাকায় ২ লিটার বোতলজাত সয়াবিন তেল (২২০ টাকা), ২ কেজি প্যাকেটজাত চিনি (১১০ টাকা), ২ কেজি প্যাকেটজাত মুসুরের ডাল (১৩০) এবং ২ কেজি প্যাকেটজাত ছোলা (১০০ টাকা) পাচ্ছেন। তবে তীব্র গরমে রোজা রেখে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য কিনতে পেরে অনেক উপকারভোগী নারী ও পুরুষদেরকে বেশ স্বস্তি বোধ করতে দেখা গেছে। সরকারের সংশ্লিষ্ট নিকট উপকারভোগীদের সংখ্যা আরও বাড়ানোর জোর দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD