বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অপূর্ব-মেহজাবীনের নাটকের ভেতরে আরেক নাটক

অপূর্ব-মেহজাবীনের নাটকের ভেতরে আরেক নাটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: অভিনেতা হিসেবে জিয়াউল ফারুক অপূর্বর যোগ্যতা মাপার সুযোগ আর নেই। শুধু আরবান রোম্যান্টিক হিরো হিসেবে নন, গেল ক’বছরে তিনি নিজেকে প্রমাণ করেছেন ভার্সেটাইল চরিত্রে।

তবে এবারের ঈদে এই অভিনেতা সত্যি সত্যি অভিনেতা হিসেবে একটি বিশেষ পরীক্ষায় সামিল হলেন। অভিনেতা হিসেবে তিনি কতোটা সফল হয়েছেন, সেটি জানার জন্য দেখতে হবে পুরো আয়োজনটি। যাতে যুক্ত আছেন দেশের আরেক অসামান্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও!

ঈদ উপলক্ষে এ দু’জনকে নিয়ে সম্প্রতি বিশেষ এই আয়োজনটি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। রাজীব আহমেদের রচনায় সেটি পরিচালনা করেছেন রুবেল হাসান। আর বিশেষ এই নাটকটির নাম ‘মিস্টার অভিনেতা’।

সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান জানান, রাস্তায় প্রচণ্ড মারামারির মধ্যে পড়ে যায় মিশাক। দৌড়ে একটা বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চাইতে থাকে। দরজা খুলে বাসার ভদ্র মহিলা আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক। জ্ঞান ফিরে দেখে স্মৃতিশক্তি হারিয়েছে সে! অবশেষে আশ্রয় জোটে মিলিদের বাসাতেই। কিন্তু মিলি চায় না ছেলেটা সেখানে থাকুক।

এখানে মিশাক চরিত্রে অপূর্ব আর মিলি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

রুবেল বলেন, ‘গল্পের মজাটা, মিশাক অপরিচিত একটি বাসায় আশ্রয় নিলেন, মিলির হাতে ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি  হারালেন, মিশাকের প্রতি মিলির চরম অবহেলা- এর পুরোটাই পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মিস্টার অভিনেতা হয়ে ওঠেন অপূর্ব। মানে নাটকের ভেতরেই আরেকটি নাটক হলো এখানে। পুরোটা না দেখলে আসলে বুঝানো যাবে না। যথারীতি দারুণ অভিনয় করেছেন অপূর্ব ভাই ও মেহজাবীন আপু। যে অভিনয় দেখে মনেই হবে না- তারা অভিনয় করছেন!’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৫ রোজার পরই বিশেষ এই নাটকটি উন্মুক্ত করা হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD