রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে মাটির খুঁড়ে পাওয়া গেল দেড় হাজার গুলি

বরিশালে মাটির খুঁড়ে পাওয়া গেল দেড় হাজার গুলি

Sharing is caring!

এস এল টি তুহিন,: বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার এক হাজার ৫৫৪ গুলি জব্দ করে থানা পুলিশের কাছে জমা দিয়েছে।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য ৩০ শতাংশ জায়গা ক্রয় করে উপজেলা প্রশাসন। ওই জায়গায় ঘর নির্মাণের জন্য শুক্রবার সকালে মাটি খুঁড়তে গিয়ে তিন ফুট মাটির নিচ থেকে শ্রমিকরা বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেন।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, স্বাধীনতা যুদ্ধের সময় ওই বাড়িতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। তাদের ব্যবহারের গুলিগুলো ওইখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করেন।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গুলিগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়ায় থানা জিডি করে আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD