রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা

বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মৃত আব্দুল ছত্তার খানের স্ত্রী আনোয়ারা বেগমকে রাস্তার পাশে রেখে চলে গেলেন সন্তানেরা। বয়সের ভারে ন্যুব্জ তিনি। কাজ করছে না শরীরের কোনো কোনো অঙ্গ। এ অবস্থায় স্বজনদের পাশে থাকা প্রয়োজন সবচেয়ে বেশি হলেও তাদের সাহচর্য পাচ্ছেন না অশীতিপর আনোয়ারা বেগম।

এই বৃদ্ধা এখন দিন কাটাচ্ছেন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের তথ্যসেবা দেয়ার কামরায়। প্রায় ১ মাস ধরে অসুস্থ আনোয়ারা স্বজনদের খুঁজছেন। আনোয়ারা বেগমের দেয়া তথ্যমতে সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মৃত আব্দুল ছত্তার খানের স্ত্রী। তার সন্তান হানিফ খান ও ছেলের বউ তাকে রাস্তায় ফেলে রেখে যান।

মুলাদীর পাতারচর গ্রামের কাজী সোলায়মান বলেন, ২ জানুয়ারি রোববার সকাল ১০টায় খেজুরতলা বাজারে যাবার সময় বাজার মসজিদের পাশে এক বৃদ্ধ মহিলাকে শুয়ে থাকতে দেখে সেখানে গেলে আনোয়ারা জানান, ছেলে ও ছেলের বউ আমাকে ফেলে রেখে গেছেন। উপায়ান্তর না দেখে মুলাদী থানার ওসিকে জানালে তিনি বৃদ্ধাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

নাজিরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা শারমিন মিম্মু তাকে শীতবস্ত্র ও সুস্থতার জন্য ঔষধ দিয়েছেন। কিন্তু তাকে দেখার মত কাছে কেউ নেই।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাইয়েদুর রহমান জানান, অশীতিপর আনোয়ারা বেগমের এক হাত ও এক পা অচল। তাকে সাময়িকভাবে হাসপাতালে রাখা ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তার সঠিক চিকিৎসার জন্য এ সময়টিতে স্বজনদের তার কাছে থাকা অত্যন্ত জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD