বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক

ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে। এ গুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে আসা দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই আরও ১০ দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে আমদানি হয়ে। ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামি এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সকল আনষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাশ দেয়া হবে। বাসগুলো দ্রুত খালাশের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD