রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
মুজিব বর্ষ উপলক্ষ্যে কোস্ট গার্ড, জেলেদের মাঝে লাইফ জ্যাকেট,বিতরণ।

মুজিব বর্ষ উপলক্ষ্যে কোস্ট গার্ড, জেলেদের মাঝে লাইফ জ্যাকেট,বিতরণ।

Sharing is caring!

বরিশাল :প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ ০৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা জেলার অন্তর্গত মেঘনা ও তেতুলিয়া নদী সংলগ্ন প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড-এর বিভিন্ন উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD