বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
মগবাজারে বিকল ট্রাকে দুই ট্রেনের ধাক্কা

মগবাজারে বিকল ট্রাকে দুই ট্রেনের ধাক্কা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। শনিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকচালক অনেক চেষ্টা চালিয়েও যানটি সচল করতে পারেননি। পরে চালক রেললাইনের ওপর ট্রকাটি রেখে নেমে পড়েন। কিছু সময় পরে সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। এর পরপরই কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনটি সরিয়ে নেয়া হলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD