বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বিপিএলে হ্যাটট্রিক করে অ্যালিসের বিশ্বরেকর্ড!

বিপিএলে হ্যাটট্রিক করে অ্যালিসের বিশ্বরেকর্ড!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ৬ষ্ঠ সিজনের প্রথম হ্যাটট্রিকের দেখা পেল বিপিএল। আজ শুক্রবার রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটসের হাইভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক করে সব হিসাব পাল্টে দেন বাংলাদেশের ২২ বছর বয়সী অফস্পিনার অ্যালিস আল ইসলাম। আজই বিপিএলে তার অভিষেক হলো। তার ওই হ্যাটট্রিকে জয়ের পথে থাকা রংপুর রাইডার্সের কপাল পোড়ে। শেষ বলের লড়াইয়ে ২ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস। আর অভিষেকে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন অ্যালিস।

রংপুর রাইডার্সের ইনিংসের তখন ১৮তম ওভার চলছে। সাকিব আল হাসান বল তুলে দেন অ্যালিসের হাতে। ওভারের তৃতীয় বলটিতে হাওয়েল ক্যাচ তুলে দিলেও তা হাতছাড়া হয়। এর পরের তিন বলেই সৃষ্টি হয় ইতিহাসের। ওভারের চতুর্থ বলে ৩৫ বলে ১ চার ২ ছক্কায় ৪৯ রানের নিখুঁত ইনিংস খেলা মোহাম্মদ মিঠুনকে বোল্ড করে দেন তিনি। রংপুর তখন জয় থেকে মাত্র ২৩ রান দূরে। উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি।

অধিনায়ককে দেখে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না রংপুর সমর্থকদের। কিন্তু অ্যালিসের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন ম্যাশ। টিভি রিপ্লে দেখে আউট সম্পর্কে নিশ্চিত হতে হয়। পরের বলে হ্যাটট্রিক চান্স। ব্যাটসম্যান ফরহাদ রেজা। অ্যালিস যেন পণ করে ফেলেছিলেন, হ্যাটট্রিকটা করবেনই। চমৎকার লেন্থের বলটি রেজার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে থাকা সাকিবের হাতে আশ্রয় নেয়। ঢাকার ক্রিকেটারদের সঙ্গে গোটা গ্যালারি যেন নেচে ওঠে আনন্দে।

১৮তম ওভারের এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ালেও তাদের হারতে হয়েছে। ঢাকার এই জয়ের মূল কারিগর নিঃসন্দেহে অ্যালিস। তার হ্যাটট্রিকের আগ পর্যন্ত জয়ের পথেই ছিল রংপুর। সুতরাং, অ্যালিস যে ম্যাচসেরা হবেন তাতে কোনো সন্দেহ ছিল না। ৪ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার চার উইকেট। পুরস্কার নিতে এসে অ্যালিস ধন্যবাদ জানালেন অধিনায়ক সাকিবসহ দলের সবাইকে। উল্লেখ্য, অভিষেক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করার ইতিহাস এটাই প্রথম। এই বিরল বিশ্বরেকর্ডের প্রথম অধিকারী হয়ে গেলেন বাংলাদেশের এই অচেনা ছেলেটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD