বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পলক আর এমন কাজ করবে না : কাদের

পলক আর এমন কাজ করবে না : কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সম্প্রতি হেলমেট ছাড়া বাইকে চড়ে তার ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করায় সমালোচনা তৈরি হয়ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঘিরে। গত মঙ্গলবার মোটর বাইকে চড়ে সময়মতো কার্যালয়ে গিয়ে প্রশংসিত হলেও হেলমেট না থাকায়  সমালোচনার মুখে পড়েন তিনি। আজ এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নিজের ভুল বুঝতে পেরছেন পলক। তিনি আর এমনটা করবেন না।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ পার্টি। হি এক্সপ্রেসড হিজ রিগ্রেট ফর ইট এবং সে বলেছে যে, ইটস এ মিসটেইক, আমি আর রিপিট করব না। এ কথাটা খুব খোলামনে স্বীকার করেছে, এরপর তো কিছু বলতে পারি না।’

উল্লেখ্য, নতুন সরকারে শপথ নেওয়ার পর দিন দুপুরে মোটরবাইকে চেপে আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে গিয়েছিলেন আইসিটি মন্ত্রী। সেই ছবি তিনি নিজের ফেইসবুক পেইজেও পোস্ট করেন। কিন্তু সেই ছবিতে তার মাথায় হেলমেট না থাকায় সোশ্যাল সাইটে শুরু হয় সমালোচনা। প্রটোকলের গাড়ি ছেড়ে প্রতিমন্ত্রী কেন মোটরবাইকে চেপেছিলেন, তার কারণ জানিয়ে ওইদিন বিকালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংসদ ভবন থেকে আইসিটি টাওয়ারের উদ্দেশে রওনা হয়ে পলক যানজটে পড়ে প্রটোকল ছেড়ে মোটর সাইকেলে চড়েন। সবাইকে অবাক করে পূর্ব নির্ধারিত সময়ে নিজ কর্মস্থলে উপস্থিত হন।’

এছাড়া পলক নিজে তার সেই ফেসবুক পোস্টে হেলমেট না পরার কারণ কমেন্টে জানিয়ে লিখেন, ‘তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনো বাড়তি হেলমেট ছিল না। আর ওটা রাইড শেয়ারিংয়ের বাইকও ছিল না, ব্যক্তিগত বাইক ছিল।’

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গিয়ে কিছু ছবি নিজের ফেইসবুকে পোস্ট করেন সড়কমন্ত্রী কাদের। সেখানে কয়েকটি ছবিতে তাকে হেলমেট ছাড়া বাইকে চড়তে দেখা গেলে সোশ্যাল সাইটে সমালোচনা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD