রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে দুই ইউনিয়নের আ’লীগ সভাপতি বহিস্কার

বরিশালে দুই ইউনিয়নের আ’লীগ সভাপতি বহিস্কার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ   শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ স্থানীয় নেতাকর্মীরা দিলে তার প্রমান পাওয়া যায়। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগের সভায় তাদের দুজনকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়ন উপেক্ষা করে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD