রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে বাস মালিক সভাপতির পদত্যাগ

বরিশালে বাস মালিক সভাপতির পদত্যাগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : সভাপতির পদ থেকে সরে গেলেন বরিশাল জেলা বাসমালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে তিনি শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। এছাড়া মোবাইলফোনেও পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আফতাব হোসেন।

এদিকে বরিশাল জেলা বাসমালিক গ্রুপের সহ-সভাপতি ইউনুস আলীকে খানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়।

বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা বাসমালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন পদত্যাগে শ্রমিকরা খুশি হয়েছে। তাদের দীর্ঘদিনের আন্দোলনের দাবি পূরণ হয়েছে। এখন মালিক সমিতি ভালো লোক দেখে যাকে সভাপতি বানাবে আমরা শ্রমিক সংগঠন তাকেই মেনে নেবো।

এর আগে গত বুধবার (২ জানুয়ারি) বেলা ১১টায় প্রভাতি পরিবহনের চালক আলমগীর হোসেনকে মারধর করেন বরিশাল জেলা বাসমালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এ ঘটনাকে কেন্দ্র করেই শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ ও আন্দোলন করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিলো।

১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি রাজত্ব করা এবং শ্রমিক ও মালিক নির্যাতনের অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD