রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বড়শিতে উঠলো বিশালাকৃতির কাতল!

বড়শিতে উঠলো বিশালাকৃতির কাতল!

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥
বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মাছ শিকারীদের বড়শিতে ধরা পড়েছে। এ নিয়ে গোটা এলাকায় হৈ-চৈ লেগে গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় মাছ শিকারী সোহেল জমাদ্দার  জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ কয়েকজন। রোববার (১৩ জুন) প্রথম দিনে বিকেল সাড়ে ৫টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩৩ কেজি ওজনের ওই মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘণ্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিণ প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এ সময় আমার সঙ্গে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন। সোহেল জমাদ্দার বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না। শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে, মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে। সোমবার বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হবে।

প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্ক্ষীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধভাঙ্গা উচ্ছ্বাস ছিলো সবার মধ্যে। কারণ এত বড় মাছ গত ১০ বছরে দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পায়নি। এ মাছটি ২৫ কেজি ওজনের ওপরে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD