রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে হার বাংলাদেশের

ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে হার বাংলাদেশের

Sharing is caring!

ফিফা বিশ্বকাপ-২০২২ ও এএফসি এশিয়ান কাপ-২০২৩-এর যুগ্ম কোয়ালিফায়ারে এখনও কোনও ম্যাচ জিততে পারেনি ভারত। এবার দোহায় বাংলাদেশকে পেয়ে সেই জয় তুলে নিল সুনিল ছেত্রীরা। অধিনায়কের জোড়া গোলে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম জয় তুলে নিল ভারত। বিশ্বকাপে খেলার আশা অনেক আগেই শেষ হয়ে যায় বাংলাদেশ এবং ভারতের। তবে আজকের ম্যাচটি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল এশিয়ান কাপে খেলার জন্য। জামাল ভুঁইয়াদের হারিয়ে সে সম্ভাবনা উজ্বল হল ভারতের। জয়ের ফলে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে উঠে এল ভারত। গ্রুপের প্রথম তিনে শেষ করতে পারলে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে ভারতীয়রা।

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। ভারত একের পর এক আক্রমণ করেও পারেনি বাংলাদেশের গোলমুখ খুলতে। তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে একাধিক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো সুনিল ছেত্রিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলমুখে ভারতীয়দের জোয়ার রুখতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। ৭৯ মিনিটে প্রথম গোল করেন ছেত্রী। এরপর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০ +২ মিনিটে) আবারও গোল করেন ভারত অধিনায়ক।

ভারত দুই ফরোয়ার্ড এবং বাংলাদেশ এক ফরোয়ার্ড নিযে একাদশ সাজিয়েছিল। প্রথম থেকে আক্রমণও চালিয়েছিল দুর্দান্তভাবে ভারত। সে হিসেবে বাংলাদেশ সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি ভারতের গোলরক্ষককে। প্রথমার্ধে আনিসুর রহমান জিকো দুটি দারুণ সেভ করেছে। গোললাইন থেকে বল ঠেকিয়ে ভারতকে গোলবঞ্চিত করেছেন রিয়াদুল হাসান রাফি। সব মিলিয়ে প্রথম ৪৫ মিনিট ভারত একচেটিয়া প্রাধান্য নিয়েই খেলেছে বাংলাদেশের বিপক্ষে।
প্রথমার্ধেই বাংলাদেশ কোচ জেমি ডে একজন খেলোয়াড় পরিবর্তন করেছেন। মাসুক মিয়া জনিকে উঠিয়ে তিনি মাঠে নামিয়েছেন ইব্রাহিমকে, ডিনি করোনামুক্ত হয়ে পরে যোগ দিয়েছেন দলের সঙ্গে। আগের ম্যাচে কাতারের বিরুদ্ধে ভাল লড়াই করেও হারতে হয়েছিল ভারতকে। তাই বাংলাদেশের বিরুদ্ধে এটা ছিল ভারতের জন্য অনেকটা ‘মাস্ট উইন’ ম্যাচের মতোই।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD