শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মেঘনার তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

মেঘনার তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

Sharing is caring!

এম এইচ ফাহাদ: ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) বিকেল ৪ টার সময় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন মাছ ঘাট সংলগ্ন এলাকার নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম পরিচয় জানা যায় নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রংঙের টি শার্ট এবং অর্ধ উলঙ্গ ছিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD