সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে : র‌্যাব

মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে : র‌্যাব

Sharing is caring!

র‌্যাব-৮’র নবাগত কমান্ডিং অফিসার মো. জামিল হাসান বলেছেন, সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

জামিল হাসান বলেন, দেশের উন্নয়নে প্রধান বাঁধা মাদক। তাই দেশ ও জনগনের স্বার্থে মাদক নির্মূল করতে হবে। আপনার সন্তানরা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সব কিছুই নজরদারীতে রাখতে হবে। যে কোনো অপরাধের তথ্য পাওয়া মাত্র র‌্যাবকে জানানোর আহ্বান জানান নব নিযুক্ত কমান্ডিং অফিসার।

পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতায় র‌্যাব-৮’র দায়িত্বপূর্ণ ১১টি জেলায় মাদক নির্মূল এবং জঙ্গী ও সন্ত্রাস দমন করার কথা বলেন তিনি। সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে সকলের সহায়তা কামনা করেন তিনি।

র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার মো. জামিল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপ অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান, স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাইস সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পহেলা মার্চ র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বগ্রহণ করেন ২০তম বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তা মো. জামিল হাসান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD