শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৬৯’র গন অভ্যুত্থানে প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে র‌্যালি ও আলোচনা সভা

৬৯’র গন অভ্যুত্থানে প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে র‌্যালি ও আলোচনা সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। উনসত্তরের গন অভ্যুত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচীতে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের অয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালিতে অংশগ্রনকারী সবাই বুকে কালো ব্যাজ ধারন করেন।

শিক্ষক আতাজুল ইসলামের সঞ্চালনায় শহীদ আলউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদ কমরেড নাসির তালুকদার, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার সদস্য অমল কর্মকার, সহ-সাধারন সম্পাদক তায়েফ মাইনউদ্দিন তোহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক আজাদ প্রমুখ।

বক্তারা, কলাপাড়ার হাজিপুর গ্রামে অবস্থিত এই কৃতি সন্তানের কবর ও তার বাসস্থান সংস্কার এবং তার নামে অডিটোরিয়াম নির্মানসহ হাজিপুরের প্রধান সড়ক তার নামে নামকরনের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী ঢাকার ছাত্রনেতা আশাদুজ্জামান ও কিশোর মতিউর রহমান হত্যার প্রতিবাদ  এবং আইয়ুব খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শহীদ আলাউদ্দিন। মিছিলটি বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে আসলে তৎকালীন ইপিআরের গুলিতে নিহত হন শহীদ আলাউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD