শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় লালমোহন সরকারি খালের মধ্যে নির্মানকৃত বিল্ডিং ভেঙ্গে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভোলায় লালমোহন সরকারি খালের মধ্যে নির্মানকৃত বিল্ডিং ভেঙ্গে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Sharing is caring!

মাসুদ রানা ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে অবৈধভাবে সরকারি খালের মধ্যে তৈরী করা নির্মানাধীন বিল্ডিং ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান।

(২৭ জানুয়ারি) বুধবার বিকাল ৫ ঘটিকার সময় পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে শাহে আলম মেস্তুরী সরকারি খালের মধ্যে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন বিল্ডিং তৈরী করছিলেন। এবং বাজারের উত্তর মাথার পূর্বদিকের রাস্তার পাশের সরকারি খালের মধ্যে স্থানীয় বেপারী বাড়ীর বজলু, হারুন, লিটন, ও দিদার নামে ৪ জন ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করছিলেন। খাল দখলের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ভূমি অফিসের নাজির কাম- ক্যাশিয়ার মোঃ আসাদুল ইসলাম-(রনি) সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তৈরী করা বিভিন্ন মেরামতকৃত সামগ্রী ভেঙ্গে ফেলেন। পরে নির্মান সামগ্রীর বিভিন্ন রড নিলামে বিক্রি করা হয়। শাহেআলম মেস্তুরির বিল্ডিং এর মেরামতকৃত সামগ্রীর রড ১২,৫০০ টাকা এবং লিটন, বজলু, হারুন ও দিদার নামে ৪ জনের মেরামতকৃত সামগ্রীর রড ৮,০০০ টাকা নিলামে বিক্রি করে দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট। উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন এই ধারা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD