রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর সেমি-পাকা ঘর পেয়ে শিক্ষার্থী আদুরীকে নিয়ে চিন্তামুক্ত খুশি আক্তার

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর সেমি-পাকা ঘর পেয়ে শিক্ষার্থী আদুরীকে নিয়ে চিন্তামুক্ত খুশি আক্তার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমাড়া পি ভি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদুরীকে নিয়ে খুব স্বাচ্ছন্দে চলছিল মা খুশির ছোট সংসার। গত ঈদের আগের রাতে তার বসত ঘরটি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর বরাদ্দ পেয়ে এখন মা-মেয়ের মুখে হাসির ঝিলিক। সেই সাথে ঘর বরাদ্দ পেয়ে সামান্য আয়ের এই নারীর মিলেছে মাথা গোজার ঠাঁই, এবং সন্তানের ভবিষ্যত ভাবনা নিয়ে শংকা কিছুটা হলেও লাঘব হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছুদিন আগেও ছিলোনা খুশি আক্তারের মাথা গোজার ঠাঁই। নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে গভীর রাতে আগুনে পুড়ে যায় তার বেঁচে থাকার শেষ সম্বল বসতঘরটি।  স্বামীর বাড়িতে স্থান না পাওয়ায় ২০০৭ সালে বাবার বাড়িতে এসে আশ্রয় নেয় খুশী। সেখানেই বসবাস শুরু করে। আয়ের জন্য বেঁচে নেয় হাঁস পালন। ইতোমধ্যে ঘর নির্মান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন জন প্রসাশন মন্ত্রলয়ের অতিরিক্ত সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ঘরটিতে থাকছে রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা।

খুশি আক্তার লায়লা বলেন, ঘরটি আগুনে পুড়ে যাওয়ার পর মনে হয়েছিল পৃথিবীতে আমার চেয়ে অসহায় আর কেউ নেই। দোয়া করি আল্লাহতায়লা যেন প্রধান মন্ত্রীকে সুস্থ রাখেন।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মো.নাসির উদ্দিন মাহামুদ বলেন, তার বসতঘরটি আগুনে পুড়ে গিয়েছিল।জানতে পেরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সেমিপাকা ঘর বরাদ্দ দিতে সক্ষম হয়ে আমিও খুশি ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া এ উপজেলায় মোট ৪৫০ টি নির্মান করা হচ্ছে। বর্তমানে নির্মান কাজ চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD