রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ঘর পুড়েছাই, ক্ষতির পরিমাণ আনুঃ ৫ কোটি টাকা।

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ঘর পুড়েছাই, ক্ষতির পরিমাণ আনুঃ ৫ কোটি টাকা।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার  সদর উপজেলা হেতালিয়া বাঁধঘাটের উত্তর পার্শ্বে সেতারা ক্লিনিক রোডে শ্যামলী বাজারে হঠাৎ ভয়াবহ অগ্নি সংযোগে  ১৫টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া যায় ।

গত ৫ জানুয়ারী ২১ ইং মঙ্গলবার রাতে আনুমানিক ১.০০ ঘটিকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এখবর পেয়ে পটুয়াখালী  ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে  প্রায় দুই ঘন্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হয়।

উক্ত বাজারের ব্যবসায়ি ভুক্তভোগীদের দাবি আনুমানিক প্রায় পাচঁ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদের।

যেসকল দোকানঘর  ভস্মীভূত হয়, তারা হলেন, মেসার্স রিফাত পল্টিসেবার মালিক প্রোপাইটার মোঃ আব্দুর রাজ্জাক মৃধা, বিসমিল্লাহ বস্ত্রালয় কাপড়ের দোকান, জুয়েলারি দোকানমালিক, সাইফুল ব্রাদার্স স্টোর, এনাম মেডিকেল হল ,আপন সেলুন, রাজ লক্ষী জুয়েলার্স, মৃধা স্টোর, শিবু স্বর্ণকার ,জুয়েল ইলেকট্রনিক্স, সুমন ষ্টোর ,মাটির হাড়ি পাতিল এর দোকান, রিয়াজ পল্টি ফিট, সাইফুল কসমেটিক ,লেপ-তোষকের দোকান  ও মুদি মনোহারীসহ একাধিক দোকান মালিক রয়েছে।

এব্যপারে ক্ষতিগ্রস্ত  রাজলক্ষ্মী গোল্ড হাউজের মালিকপক্ষ দেবাশীষ কর্মকার   জানান, আলতাফের লেপ তোশকের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা খুব দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

এবিষয় অদ্য ৬ জানুয়ারী সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: লতিফা জান্নাতি উক্ত  ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ভাবে সহায়তার দেয়ার আশ্বাস দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD