রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে উ‍ৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বরিশালে উ‍ৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : নতুন বছরের প্রথমদিনে সারাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গোটা বরিশাল বিভাগে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।

আনুষ্ঠানিকভাবে বরিশালের প্রতিটি বিদ্যালয়ে মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিনামূল্যের বই বিতরণ করা হচ্ছে। জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন।

নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েছে শিক্ষার্থীরা। বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। 

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বিভাগে বিভিন্ন স্তরে ৩৫ লাখ ৫ হাজার ১৫২ জন শিক্ষার্থীদের মধ্যে ২ কোটি ৭০ লাখ ৩২ হাজার ৯৩৭ কপি বইয়ের চাহিদা ছিলো। 

যার মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে মোট ২২ লাখ ৪৩ হাজার ১১৫ শিক্ষার্থীর জন্য ১ কোটি ৭ লাখ ৩৭ হাজার ১১ কপি বইয়ের চাহিদা ছিলো। এছাড়া প্রাথমিক স্তরে ১২ হাজার ১০৮ কপি বইয়ের চাহিদা ছিলো।

অন্যদিকে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি, ট্রেড ও দৃষ্টি প্রতিবন্ধী মিলিয়ে ১২ লাখ ৬২ হাজার ৩৭ শিক্ষার্থীর জন্য ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৯২৬ কপি বইয়ের চাহিদা ছিলো। যারমধ্যে ইংরেজি ভার্সনে ৯ হাজার ৪১৫ কপি বইয়ের চাহিদা ছিলো।

চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি, ট্রেড ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শতভাগ বই আগে থেকেই বরিশালে এসে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথমদিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই দেওয়া হচ্ছে। সরকারিভাবে এতো বই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD