শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় ছাত্রদল সভাপতির কর্মকান্ডের দায়ভার এড়াতে দল থেকে ১৪ ছাত্রনেতার অব্যাহতি।

ভোলায় ছাত্রদল সভাপতির কর্মকান্ডের দায়ভার এড়াতে দল থেকে ১৪ ছাত্রনেতার অব্যাহতি।

Sharing is caring!

ভোলা প্রতিনিধিঃ সম্প্রতি ভোলায় ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি নিয়ে বাণিজ্য ও মেয়াদোত্তীর্ণ কমিটিতে বহাল থেকে বিভিন্ন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের কৃতকর্মের দায়ভার এড়াতে পৌর কলেজ ও থানা ছাত্রদলের ১৪ নেতাকর্মী দল থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে অব্যাহতি নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা। অব্যাহতি নেওয়ারা হলেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাকিল, নুরুল ইসলাম বাপ্পি, সদস্য মোঃ শামিম, সদর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম, সাইক ইশতিয়াক পিয়াস,সদস্য মোঃ ইয়ামিন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম আকাশ, যুগ্ম আহবায়ক জুবায়ের হোসেন সাব্বির, সদস্য ইভান সিকদার, আরাফাত রহমান জিকু, মাকসুদ ফারহান, মোঃ রায়হান। সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাকিল জানান,বছরের পর বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি জেলা ছাত্রদলের কমিটি। এর ফলে সংগঠনের মধ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।তাছাড়া জেলা ছাত্রদলের সভাপতির পদ পাওয়ার পর থেকেই স্বেচ্ছাচারিতাসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্র ব্যক্তিদের দলের থানা, পৌর ও কলেজ শাখার কমিটিগুলোতে স্থান করে দিয়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন।সরকারি দলের সাথে আঁতাত করে রাজনীতি করাসহ নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের নানাভাবে বঞ্চিত করে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছেন তিনি।তার স্বেচ্ছাচারিতার দায়ভার এড়াতে আমিসহ পৌর কলেজ ও থানা ছাত্রদলের ১৪ নেতাকর্মী দল থেকে অব্যাহতি নিয়েছি। সদর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান জানান, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রদলকে বারবার কলঙ্কিত করছে জেলা সভাপতি।এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।মেয়াদোত্তীর্ণ কমিটিতে বহাল রেখে এইসব কর্মকাণ্ডে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের কৃতকর্মের দায়ভার এড়াতে আমরা অব্যাহতি নিলাম। এ বিষয়ে জানতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা সম্ভব হয়নি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD