শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৬.২ সেকেন্ডে গোল করে ইতিহাস গড়লেন লিয়াও !

৬.২ সেকেন্ডে গোল করে ইতিহাস গড়লেন লিয়াও !

Sharing is caring!

অনলাইন ডেক্স:চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে এসি মিলান। জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলকে টেক্কা দিয়ে শীর্ষেও উঠে গেছে একসময়ের ইউরোপিয়ান জায়ান্টরা।

তাই বলে ২১ বছরের রাফায়েল লিয়াও যা করলেন তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ সাসসুয়োলো।

রোববার সাসসুয়োলোকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। তবে ম্যাচের শুরুতে লিয়াওর ওই আচমকা গোলটাই ছিল আসল চমক। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা তখনও পজিশনেই যাননি। ব্রাহিল দিয়াজ বল দিলেন চানহানলুর কাছে।

দিয়াজ অবশ্য সঙ্গে সঙ্গে বল ফেরত চাইছিলেন, কিন্তু চানহানলু না থেমে প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎ বল বাড়িয়ে দেন লিয়াওর দিকে। বল ধরে এক দৌড়ে বক্সে ঢুকেই শট নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। সাসসুয়োলো গোলরক্ষক আন্দ্রেয়া কনসিলি হতভম্ব হয়ে দেখলেন কীভাবে বল জালে চলে যাচ্ছে। তখন মাত্র ৬.২ সেকেন্ডের খেলা চলে!

লিয়াওর সতীর্থরাও বিশ্বাস করতে পারছিলেন না যে বল এত কম সময়ে জালে প্রবেশ করেছে। পরে জানা গেল, সিরি ‘আ’র ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ১৯ বছর আগে ২০০১ সালে ফিওরেন্টিনার বিপক্ষে পিয়াচেঞ্জার হয়ে পাওলো পজ্ঞির ৮.১ সেকেন্ডে করা গোলটি এতদিন শীর্ষে ছিল। আরও কিছুক্ষণ পর জানা গেল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই লিয়াওর চেয়ে দ্রুততম সময়ে আর কেউ গোল করতে পারেননি।

লা লিগায় এ রেকর্ডর মালিক হোসেবা ইয়োরেন্তে। ২০০৮ সালে এসপানিওলের বিপক্ষে ম্যাচের ৭.৮ সেকেন্ডে গোল করেছিলেন রিয়াল ভায়াদোলিদ তারকা। বুন্দেসলিগায় দ্রুততম গোলের রেকর্ড ৯.২ সেকেন্ডের। ২০১৪ সালে বায়ার লেভারকুসেনের করিম বেলারাবিও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই গোলটি করেছিলেন।

ফ্রেঞ্চ লিগের সবচেয়ে দ্রুতগতির গোলের মালিক কাঁর মিকেল রিও। কানের বিপক্ষে ১৯৯২ সালে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি ২০১৯ মৌসুমের। ওয়াটফোর্ডের বিপক্ষে মাত্র ৭.৬৯ সেকেন্ডে লক্ষ্যভেদ  করছিলেন সাউদাম্পটনের শেন লং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD