শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার লালমোহনে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।

ভোলার লালমোহনে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের “বঙ্গবন্ধুর বাংলায়, মৌলবাদিদের ঠাঁই নাই” স্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।

রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূতুর্জা সজিব ও পৌর ছাত্রলীগ আহবায়ক মোঃ রাসেল এর নেতৃত্বে আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। এসময় ছাত্রলীগের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে যােগ দেয় উপজেলা ও পৌরসভা আওয়ামীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই শান্তিপ্রিয় বাংলাদেশ কে অস্থিতিশীল করার লক্ষে জামাত শিবিরের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। বঙ্গবন্ধু দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু কুচক্রিমহল রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টায় ধর্মকে সম্বল করে অপরাজনীতি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের মত জগন্য ঘটনা ঘটিয়েছে তারা। তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্বু নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে লালমোহনও তজুমদ্দিনে কোন মৌলবাদের উত্থাণ হতে দেবনা। এ সময় ভাঙচুরকারীদের কে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD