বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঝালকাঠি-২ আস‌নে আমুকে সমর্থন জানালো জাপা

ঝালকাঠি-২ আস‌নে আমুকে সমর্থন জানালো জাপা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে পূর্ণ সমর্থন দিলেন জাতীয় পার্টির প্রার্থী এমএ কুদ্দুস খান। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বি‌কে‌লে শহরের সাধনার মোড়ে পথসভার মাধ্যমে এ ঘোষণা দেন জাতীয় পার্টির এই প্রার্থী।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

এসময় বক্তব্য রাখেন জেলা মহাজোটের প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কেশয়ারা সুলতানাসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আমু জাতীয় পার্টির সব পর্যায়ের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে তার নৌকা প্রতীকের জন্য উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের প্রধান শরিক হিসেবে একই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী দেওয়া কৌশল ছিল। বিএনপি যেহেতু নির্বাচন থেকে গেছে তাই অঙ্গীকার অনুযায়ী তাদের প্রার্থিতা প্রত্যহার করা হচ্ছে। আগামী দিনের উন্নয়ন তরান্বিত করতে মহাজোটকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করা হবে। 

পথসভায় জাতীয় পার্টির প্রার্থী এমএ কুদ্দুস খান বলেন, আমরা জোটগত নির্বাচনে অংশ নিয়েছি। তাই দলের সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুকে সমর্থন দিয়েছি। আজ থেকে জাতীয় পার্টির সব পর্যায়ের নেতা-কর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করবেন। 

ত‌বে ঝালকা‌ঠি-১ আস‌নের বিষ‌য়ে তি‌নি জানান, সে আস‌নের বিষ‌য়ে এখ‌নো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়‌নি। হ‌লে বিষয়‌টি জানা‌নো হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD