শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ভোলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Sharing is caring!

মো.সবুজ আলম -শহর প্রতিনিধি।। সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের আহ্বানের মধ্য দিয়ে ভোলা’য় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কাল ১১ই নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মহোদয়ের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় জেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এতে অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন, দেশের সকল দূর্যোগে যুবলীগ আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতেও যুবলীগের ভূমিকা প্রশংসনীয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, হিন্দু-বৈদ্ধ্য-,খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী জেলা যুবলীগের প্রচার সম্পাদক হোসাইন সাদী। ভোলা যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন লিটন,জেলা যুবলীগের নির্বাহী সদস্য আশরাফুজ্জামান রাজিব,যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা ও করোনা থেকে মুক্তির জন্য মোনজাত ও কেক কাটা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উম্মে ছালমান কুরআন মাদরাসার হাফেজ মোঃ আঃ কাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD