শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীর চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীর চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের কাচারির খাল লঞ্চ ঘাট এলাকার তেতুলিয়া নদীর চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মাজহারুল আমিন বিপিএম এর নেতৃৃত্বে এসআই মোহাইমিনুল, এসআই মিজবাহ উদ্দিন, এসআই দেলোয়ার হোসেনসহ এএসআই জোনায়েদ হোসেন ও সঙ্গীয় ফোর্স চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, শুক্রবার রাত সারে ১০ টায় কাচারির খাল লঞ্চ ঘাট এলাকার তেতুলিয়া নদীর চর এলাকায় লাশের সংবাদ পাই। পরে ট্রলার সংগ্রহ করে লাশটি উদ্ধারে যাই। অনেক খোঁজা- খুজি করে রাত ২ টা ৩০ মিনিটের সময় লাশটি উদ্ধার করি। তার বয়স ৩০ বছর হবে। লাশটি নদী থেকে ভেসে চরে আসে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD