সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং এর প্রশিক্ষণ প্রদান।

পটুয়াখালীতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং এর প্রশিক্ষণ প্রদান।

Sharing is caring!

পটুয়াখালীতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর ২০২০ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে পটুয়াখালী জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষাণ কর্মসূচি শুরু হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ঢাকায় অন্য একটি প্রশিক্ষণে থাকায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. এম. সরফরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশালের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. ইবনে আল জায়েদ হোসেন।

প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রশিক্ষণে পটুয়াখালী জেলার ০৬ উপজেলার এবং বরগুনা জেলার ০৬ উপজেলার সর্বমোট ৩৬ জন সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD