সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ধর্ষণকারীদের আইনি সহায়তা না দিতে স্মারকলিপি

ধর্ষণকারীদের আইনি সহায়তা না দিতে স্মারকলিপি

Sharing is caring!

বরিশালে শিশু ও নারী ধর্ষণকারীদের আইনি সহায়তা না দেওয়ার অনুরোধ জানিয়ে জেলা আইনজীবী সমিতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খেলাঘর বরিশাল জেলা কমিটির পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম ও সাধারণ সম্পাদক কায়ুম খান কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, সম্পাদকমণ্ডলীর সদস্য মঈনুল ইসলাম সবুজ, আইনজীবি সমিতির সদস্য বিশ্বনাথ দাস মুন্সি ও নিতাই চন্দ্রসহ অন্যরা।

স্মারকলিপিতি উল্লেখ করা হয়, দেশব্যাপী অব্যাহতভাবে শিশু ও নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। সর্বসাধারণ এই অব্যাহত ধর্ষন ঘটনার প্রতিবাদে ঘৃণা প্রকাশসহ শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবেদনশীল অবস্থান গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। সেই ধারাবাহাকিতায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের পক্ষ থেকে শিশু ও নারী ধর্ষণের ঘটনায় আসামি পক্ষে কোনও আইনজীবী নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আইনজীবী সমিতির মাধ্যমে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে তা শিশু ও নারীর পথচলাকে সুগম করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD