বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে প্রশিক্ষণ সনদ বিতরণ, জনসচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ ট্রেডের উদ্ভোধন

পটুয়াখালীতে প্রশিক্ষণ সনদ বিতরণ, জনসচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ ট্রেডের উদ্ভোধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষে কর্ম-প্রত্যাশী বেকার যুবাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী যুব ভবনের হলরুমে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী জেলার যুবাদের জন্য আয়োজিত ৩ মাস মেয়াদি পোশাক তৈরি প্রশিক্ষণ ট্রেডের শুভ উদ্বোধন করেন এবং পটুয়াখালী সদর উপজেলার অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; শেখ মোঃ ফরিদ, সহকারী মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংক, পটুয়াখালী; প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরে আলম আকতার, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD