শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় ধর্ষণ ও নারী নির্যাতনের ধর্ষকের শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ও বিডিএস এর মানববন্ধন।

ভোলায় ধর্ষণ ও নারী নির্যাতনের ধর্ষকের শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ও বিডিএস এর মানববন্ধন।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি:- ভোলা জেলার বৃহত্তম সামাজিক সংগঠন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) কতৃক আয়োজিত ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলার বোরহানউদ্দিন উপজেলা কমিটির সহয়তায় অনুষ্ঠিত,বর্তমান দেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত সকল অপারাধীদের বিচারকার্যের ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর প্রেসক্লাবের সামনে ৭অক্টোবর বুধবার সকাল১০-৩০ মি: এর সময় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন সংগঠনটি।
উক্ত মানববন্ধনে সাংবাদিক অন্তর হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বিডিএস এর জেলা কমিটির সদস্য সচিব জনাব ইসমাইল হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক জিএম সানাউল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোঃ মিজানুর রহমান (সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম), বোরহানউদ্দিন উপজেলা শাখার সদস্য সচিব তামিম বাইজিদ, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি,মো. হেলাল উদ্দিন নয়ন সহ বিডিএসের জেলা উপজেলা ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন শাখার নেতৃবৃন্দরা।
এসময় বোরহানউদ্দিন উপজেলা সদস্য সচিব মোঃ শামিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষে পাঁচটি দাবি উত্তোলন করেন।
দাবিগুলোর মধ্যে ছিল- ০১. তিন মাসের মধ্যে ধর্ষনের বিচার কার্য সম্পাদন করতে হবে। ০২. প্রকাশ্য ফাসির আইন মহান জাতীয় সংসদে পাস করতে হবে। ০৩। ধর্ষন হলেই ধর্ষনের মামলা দ্রুত ট্রাইবুনালে প্রেরন করতে হবে।
৪। ধর্ষন মামলার বিচাকার্য শেষ করার জন্য আলাদা বিচারিক আদালত গঠন করতে হবে।
৫। ধর্ষন বন্ধে নতুন আইন প্রনয়ন করার জন্যে মানববন্ধনে দাবি জানান। পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মানববন্ধন ও প্রতিবাদসভা সমাপ্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD