বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সাংবাদিক মনিরুল ইসলামের সুস্থতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া অনুষ্ঠান

সাংবাদিক মনিরুল ইসলামের সুস্থতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন ,পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য,  কলাপাড়া-কুয়াকাটা গাজী টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত  হয়েছে।  বৃহস্পতিবার রাতে ইউনিটি কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময়  উপস্থিত  ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জাহিদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ  ফরিদউদ্দিন বিপু, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাসেল কবির মুরাদ, মাই টিভি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম রয়েল, সদস্য মোঃ হুমায়ুন কবির, আফতাব হোসাইনসহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইউনিটির সদস্য মোঃ ফোরকানুল ইসলাম।

উল্ল্যেখ্য,  সাংবাদিক  মনিরুল ইসলাম বৃহস্পতিবার এলার্জি নাশক ঔষধ খেলে তার প্রতিক্রিয়ায় শরীরের অনেকাংশ চামড়া মারাত্মকভাবে পুড়ে যায়।  তিনি বর্তমানে ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন,  তার পারিবারিক সূত্রে জানা গেছে,  আল্লাহর রহমতে চিকিৎসকের পরামর্শে  ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন  এবং  মনিরুল ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD