বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালী জেলায় পরিবেশ বান্ধব ফসল উৎপাদনে কৃষক মাঠ স্কুল (সবজি) দিবস অনুষ্ঠিত।

পটুয়াখালী জেলায় পরিবেশ বান্ধব ফসল উৎপাদনে কৃষক মাঠ স্কুল (সবজি) দিবস অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে পরিবেশ বান্ধব ফসল উৎপাদনে কৃষক মাঠ স্কুল (সবজি) দিবস অনুষ্ঠিত ২০২৯ -২০২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল (সবজি)  এর মাঠ দিবস অনষ্ঠিত।

গত ১লা অক্টোবর বৃহষ্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ২২নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন মজুমদার এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার জহিরুল হক খাঁ  সঞ্চালনায় কৃষক  মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত। পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  অতিরিক্ত  উপ-পরিচালক মোঃ জাকির হোসেন তালুকদার, সদর উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা,  উপ সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র হাওলাদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস সালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ম.শেখ ফরিদ, পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ খন্দকার, প্রশিক্ষন প্রাপ্ত কৃষক আঃ মালেক গাজী, কৃষক নাসির উদ্দিন, কৃষক সাবেক ইউপি মেম্বর মিজানুর রহমান তালুকদার, কৃষানী সাবেক ইউপি মেম্বর জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃযিবিদ  হৃদয়েশ্বর দত্ত   পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল বিশেষ করে সবজি উৎপাদনে ১৪ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষন প্রাপ্ত ২৫ জন কৃষক-কৃষানীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD