বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন মা, তখনই সন্তান প্রসব!

গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন মা, তখনই সন্তান প্রসব!

Sharing is caring!

পরিবারে অভাব, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন অন্তঃসত্ত্বা নারী। বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির গোয়ালে গিয়ে গলায় ফাঁস পরিয়ে ঝুলে পড়েন। কিন্তু তিনি বোধ হয় জানতেন না, নিজের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার সময় তার সন্তানও পৃথিবীর আলো দেখবে।

ভারতের মধ্যপ্রদেশেল কাতনি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম লক্ষ্মী ঠাকুর (৩৬)। এর আগে তার চার সন্তান রয়েছে।

লক্ষ্মী যখন ফাঁস নিয়ে ঝুলে পড়ে তখন সদ্যোজাতও মায়ের শাড়িতে পেঁচিয়ে ঝুলে থাকে। এমন সময় সেখানে উপস্থিত হয় লক্ষ্মী ঠাকুরের স্বামী সন্তোষ। অবস্থা দেখে হতভম্ব হয়ে যান তিনি। মুহূর্তেই সরকারি জরুরি নাম্বারে ফোন করেন। খবর দেন পুলিশে।

দ্রুতই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারীরা। তারা নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে। বর্তমানে তাকে হাসপাতালে পরিচর্যা দেয়া হচ্ছে।

স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর কবিতা সাহনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যখন পৌঁছায় তখন লক্ষ্মী মারা গিয়েছে। কিন্তু ওর শাড়ির মধ্যে দু-পায়ের ফাঁকে কিছু একটা রয়েছে বলে মনে হয়। শাড়ি সরিয়ে দেখি নাড়ি থেকে ওর সদ্যোজাত সন্তান ঝুলছে।’

সূত্র: ডেইলি মিরর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD