সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বৃদ্ধা মাকে তাড়িয়ে দিলেন ছেলেরা, এগিয়ে গেলেন মাশরাফি

বৃদ্ধা মাকে তাড়িয়ে দিলেন ছেলেরা, এগিয়ে গেলেন মাশরাফি

Sharing is caring!

অনলাইন ডেক্স:নড়াইলে জমি লিখে নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মা কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন। এ খবর শুক্রবার সন্ধায় পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী বড় ছেলে দেব কুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক হলো মায়ারানীর ৫ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও ঠাঁই হয়নি মায়ারানীর। সেই থেকে এর বাড়ি, ওর বাড়ি করে বৃদ্ধার জীবন চললেও সর্বশেষ আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো মায়রানী আশ্রয় নেন। ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে সুলতানের নৌকার নিচ থেকে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD