সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে সাজানো ধর্ষন মামলা বরিশালে মানববন্ধন।

সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে সাজানো ধর্ষন মামলা বরিশালে মানববন্ধন।

Sharing is caring!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে সাজানো ধর্ষন মামলা প্রত্যাহার ও পুলিশ কতৃক নির্যাতনের অভিযোগে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নগরের আগরপুর রোডস্থ বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বরিশাল মহানগর কমিটি।
ছাত্র অভিকার পরিষদ বরিশাল মহানগর কমিটির সমন্বয়ক মেহেদি হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের মোঃ রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখা সদস্য আকবর মুবিন, বিএম কলেজ শাথার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএম কলেজ শাখার নাজমুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দরা বলেন, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর সহ কেন্দ্রীয় পাঁচ নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় মিথ্যা ধর্ষন মামলা দায়ের করা হয়। এর আগেও নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নানা ভাবে হামলা করা হয়েছে। নেতৃবৃন্দরা আরো বলেন, সোমবার সন্ধ্যায় মিছিল বের হলে পুলিশ নুর সহ নেতৃবৃন্দের উপর হামলা চালায়। গ্রেফতার করা হয় নুর সহ অনান্যদের। পরে পুলিশ তাদের উপর অমানুষিক নির্যাতন করে। এতে করে নুরকে হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় তারা বরিশালের ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে নুরের উপর পুলিশি হামলা’র নিন্দা ও মিথ্যা ধর্ষন মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ, গত সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরসহ ছয়জনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD