রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
চলে গেলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল

চলে গেলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল

Sharing is caring!

অনলাইন ডেক্স:ভারতীয় সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল আর নেই। মঙ্গলবার কোলাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মিডিয়াম পেসার সাদাশিব ১৯৫৫ সালের ডিসেম্বরে মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে একমাত্র টেস্টটি খেলেছেন। সে ম্যাচে তার সঙ্গে অভিষেক হয়েছিল নাইর কনট্রাক্টর ও বিজয় মেহরার। খেলায় ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছিলেন। ভারতের ২৭ রানে জয়ের ম্যাচটিতে দুই ইনিংসেই তিনি জন রেইডকে ফেরান। তবে এরপর আর কোনো টেস্টেই পাতিল সুযোগ পাননি।

আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনোদিন সুযোগ না পেলেও মহারাষ্ট্রের হয়ে ১৯৫২ থেকে ১৯৬৪ পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লোয়ারঅর্ডারে ব্যাট করা এই ক্রিকেটারের গড় ছিল ২৭ ও মোট ৮৩টি উইকেট পেয়েছেন। যেখানে পাঁচ উইকেট ছিল তিনবার। তিনি রঞ্জি ট্রফিতে তার রাজ্যের অধিনায়কও ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD