শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার চরফ্যাসনে যুবতীর লাশ উদ্ধার।

ভোলার চরফ্যাসনে যুবতীর লাশ উদ্ধার।

Sharing is caring!

চরফ্যাসনে পানি ভর্তি বিলের মধ্য থেকে খাদিজা (১৪) নামের এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২সেপ্টেম্বর) সকাল ৯টায় চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশের বিলের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পরে চরফ্যাসন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরেজমিনে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটির নাম খাদিজা। মৃত মেয়েটি চরফ্যাসন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা প্রেম জনিত ঘটনায় এমন দুর্ঘটনা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক লাশ দেখতে আসা একাধিক মহিলা জানান, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ড মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি। দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়। আজ সকাল ৯টায় চরফ্যাসন পৌরসভার বিলের মধ্যে তার মৃতদেহ দেখা যায়।
মৃত খাদিজার মামাতো বোন জানান, মেয়েটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি ঢাকায়। অনেক মাস যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই। কিছুদিন পূর্বে মেয়ের বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে। ৬দিন পুর্বে ঢাকা থেকে মেয়েটি পালিয়ে আবার চরফ্যাসনে এসে পড়েছে। ওর সাথে অন্য ছেলের সম্পর্ক থাকতে পারে। মৃত খাদিজার বাবা মেয়ের আচরণে অতিষ্ঠ হয়ে থানায় পুলিশের হাতে সোপর্দ করতে চেয়েছিল। আজ হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল। কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানিনা।
মৃত মেয়েটির বাবা ফারুক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়েটির লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদ্ঘাটন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD