মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
শীঘ্রই আসছে ‘আইফোন-১২

শীঘ্রই আসছে ‘আইফোন-১২

Sharing is caring!

আইফোন নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই। আইফোনের একেকটি ফিচার আসা মানেই ভক্তকুলের মাঝে নানা জল্পনা-কল্পনা-প্রতীক্ষা। তাদের জন্য সুখবর! খুব শীঘ্রই আসছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেটেডের বহুল প্রতিক্ষীত ‘আইফোন ১২’।

সেপ্টেম্বর মানেই যেন অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন কিছু। ২০১২ সাল থেকেই প্রতিবছর সেপ্টেম্বরেই নতুন কিছু না কিছু নিয়ে আসার খবর দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডার বলছে, এই বছর ১৫ সেপ্টেম্বর ‘আইফোন ১২’-এর নতুন মডেল উন্মোচন করা হবে।

অ্যাপলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ভাইসপ্রেসিডেন্ট লুকা মায়েস্ত্রি জানিয়েছেন, শীঘ্রই আমরা আইফোনের নতুন সংস্করণটি উন্মোচনা করবো। ইতিমধ্যেই মডেলটির ৭৫ মিলিয়ন ইউনিটের অর্ডার পেয়েছি আমরা।

তবে উন্মোচনের আগেই আলোচনার তুঙ্গে আইফোনের সর্বশেষ সংস্করণটি। ফোনটি কেমন হতে যাচ্ছে, কত দামে কেনা যাবে এসব নিয়ে আলোচনায় মেতেছে অ্যাপলপ্রেমীরা।

ভোক্তাদের আগ্রহকে বিবেচনায় এনে ‘আইফোন ১২ – এর আগাম ধারণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

অ্যাপলের কর্মকর্তাদের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, ‘আইফোন ১২’ একটি ৫-জি প্রযুক্তির ফোন। এটির চারটি সংস্করণ বাজারে অবমুক্ত হবে। সংস্করণগুলো হলো – ‘আইফোন ১২’, ‘আইফোন ১২ ম্যাক্স’, ‘আইফোন ১২ প্রো’ ও ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’।

প্রতিটি সংস্করণের সাইজে ভিন্নতা থাকছে। আইফোন ১২ ফোনটি হবে ৫.৪ ইঞ্চি, আইফোন ১২ ম্যাক্স ৬.১ ইঞ্চি, আইফোন ১২ প্রো ৬.১ ইঞ্চি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি হবে ৬.৭ ইঞ্চি। শুধু আকারেই নয় সংস্করণ অনুযায়ী এর ক্যামেরা ও ব্যাটারিতেও পার্থক্য থাকবে ।

এই সংস্করণগুলোর দাম কত হবে সে সম্পর্কেও ধারণা দিয়েছে অ্যাপল। জানিয়েছে, বিশ্বজুড়ে করোনার কারণে দাম কিছুটা কমিয়ে ফোনটি বিক্রি করা হবে ৬৪৯ থেকে এক হাজার ৯৯ মার্কিন ডলারের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD