রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
নড়াইলে পৌঁছেই নৌকায় ভোট চাইলেন মাশরাফি

নড়াইলে পৌঁছেই নৌকায় ভোট চাইলেন মাশরাফি

Sharing is caring!

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেই নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন। 

শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা থেকে মাশরাফি নড়াইলের উদ্দেশে রওয়ানা হন। দুপুর আড়াইটার দিকে তিনি নড়াইলের কালনা ঘাটে এসে পৌঁছান।

এসময় কালনা ঘাটে আগে থেকে অপক্ষোয় থাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাশরাফিকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। তখন মাশরাফি সেখানে উপস্থিত সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জানা যায়, মাশরাফি নিজে ভোটের মাঠে না থাকলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা ভোটের মাঠে নেমে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে মাশরাফির পক্ষে গণসংযোগ শুরু করেন। শনিবার থেকে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ভোট চাইবেন মাশরাফি। 

নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। লোহাগড়া উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৭৯ হাজার ৩৪৭ জন, নড়াইল সদর উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৪৩৫ জন।

জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী নওশের আলী জানান, এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১০৫ জন এবং মহিলা ভোটার রয়েছে এক লাখ ৬০ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার থেকে নারী ভোটার রয়েছে ৩ হাজার ৫৭২ জন বেশি।

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসন থেকে আওয়ামী লীগ বরাবরই ভালো ফলাফল করেছে। ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে তবে ১৪ সালে আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD