মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সিংড়ায় মেয়ের হাতে বাবা খুন

সিংড়ায় মেয়ের হাতে বাবা খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স:নাটোরের সিংড়া উপজেলায় মেয়ে মিরা খাতুনের (৩০) লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তারের (৮০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক মেয়েকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের বাসিন্দা। তিনি হাতিয়ান্দহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর এ আলম সিদ্দিকী  জানান, দুপুরের দিকে মেয়ে মিরা খাতুনের সঙ্গে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবা আব্দুস সাত্তারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিরা নিজ নামে জমি লিখে দেওয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এতেও রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন মিরা। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তারের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিরাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয়রা জানান, মিরার সঙ্গে তার স্বামীর তালাক হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। তবে এরই মধ্য একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিরা। এ নিয়েও বাবার সঙ্গে তার বিরোধ চলছিল। এছাড়া প্রায়ই নিজ নামে জমি লিখে দেওয়ার জন্য মিরা তার বাবাকে চাপ সৃষ্টি করতেন। অবশেষে জমি না লিখে না দেওয়ায় মেয়ের হাতেই প্রাণ হারাতে হলো বাবা আব্দুস সাত্তারকে।

এ বিষয়ে হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, পারিবারিক বিরোধে ঘটনাটি ঘটলেও ওই ঘাতক মেয়ের বিচারের দাবি এলাকাবাসীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD