সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

Sharing is caring!

অনলাইন ডেক্স :পাবনার ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশনে তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি (ট্যাংক ওয়াগন) লাইনচ্যুত হয়েছে। তবে ঈশ্বরদীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে এবং এতে  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের ১১ নম্বর ইয়ার্ড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বিকেল ৪টায় ঈশ্বরদী লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেনে উদ্ধার কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী পানের দোকানদার নয়ন হোসেন  জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিকট শব্দে ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হওয়ার পর বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ৪টি বগি রেললাইন থেকে ছিটকে দুমড়ে মুচড়ে পড়ে। একটি বগি রেললাইন থেকে উল্টে পড়ে। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ছুটে আসেন।

ঈশ্বরদী রেলের উপ-সহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন জানান, ট্রেনটি খুলনা থেকে আমনুরা জংশন স্টেশনে যাচ্ছিল। ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণদিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের ১১ নম্বর ইয়ার্ড রেললাইনে হঠাৎ ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে রেল চলাচলে কোনো অসুবিধা হয়নি। সারাদেশের সঙ্গে ঈশ্বরদীর রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন  বলেন, এ ঘটনায় বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেটি।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম  বলেন, রেললাইনের পয়েন্ট বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তেলবাহী ট্রেনের (ট্যাংক ওয়াগন) ৫টি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তেলবাহী ট্রেনটি উদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম  জানান, বিকল্প রেললাইন থাকার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD