শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, সূচি প্রকাশ

শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, সূচি প্রকাশ

Sharing is caring!

অনলাইন ডেক্স :সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের সমাপ্তি ঘটল। ৩০ বছর পর ইউরোপের সবচেয়ে জমজমাট ফুটবল লিগের চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব লিভারপুর। শিরোপাজয়ের মোহনীয় অনুভূতিতে এখনও ভাসছে অলরেডরা। এরইমধ্যে জানা গেছে, শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।

ইতোমধ্যে নতুন মৌসুমের সূচিও ঘোষণা করা হয়েছে। আর নতুন সূচিতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও নবাগত লিডস ইউনাইটেডের মধ্য দিয়েছে শুরু হবে ইপিএলের ২০২০-২১ তম আসর। এই মৌসুম দিয়ে দীর্ঘ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে যাচ্ছে লিডস।

সূচিতে প্রথম সপ্তাহে ম্যানইউ এবং ম্যানসিটির কোনো ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই দুই ক্লাব মৌসুম শেষে অন্তত একমাসের বিশ্রাম চেয়েছিল। এ কারণে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে রেড ডেভিলরা।

অ্যাস্টন ভিলার ম্যাচও রাখা হয়নি প্রথমদিনের ফিকশ্চারে। প্রথমদিন লিভারপুল-লিডস ছাড়াও আরও ম্যাচ রয়েছে আর্সেনাল-ফুলহ্যাম এবং টটেনহ্যাম-এভারটনের।

দু’দিন পর ১৪ সেপ্টেম্বর চেলসি লড়বে ব্রাইটনের বিপক্ষে। এদিকে প্রথমদিন ফিকশ্চারে ছিল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির ম্যাচও।

১২ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছর ২৩ মে শেষ হবে ২০২০-২১ ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনাভাইরাসের কারণে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে কোনো শীতকালীন বিরতি রাখা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD