বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স :রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটি তার পরিবারের সাথে খিলগাও শেখের জায়গা বাজার এলাকায় থাকতো। তার বাবা মামুন মিয়া জানান, খিলগাঁওয়ে শেখের জায়গা জামে মসজিদের পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে মারিয়া পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারিয়া স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়তো।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি খিলগাঁও থানাকে জানানো হয়েছে। শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD