বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
আড়াইহাজারে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ

আড়াইহাজারে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স :নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অজ্ঞাত আসামি করে সোমবার (১০ আগস্ট) রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।

মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন এবং ভাড়া বাসায় থাকেন। গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় কাঁচপুরের বাসা থেকে আড়াইহাজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর রাত সাড়ে ১০টায় কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে রিকশার জন্য অপেক্ষা করলে অজ্ঞাতনামা চার যুবক বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করেন। একপর্যায়ে যুবকদের দুইজন কাপড় দিয়ে ওই নারীর চোখ ও মুখ ধরে আর দুইজন জোর করে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় এক লোক এসে তাদের চলে যেতে বললে ওই চারজন চলে যায়। পরে ওই লোক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শ্বশুর বাড়িতে পৌঁছে দেন।

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি লোকলজ্জার ভয়ে গোপন রাখেন। পরবর্তীতে স্বামী বিষয়টি জানতে পারলে সোমবার রাত সাড়ে ১০টায় পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এছাড়া মঙ্গলবার সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD