বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলার ব্যাবসায়ী প্রবীর মাঝির হত্যার বিচারের দাবিতে সংবাদ সন্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত।

ভোলার ব্যাবসায়ী প্রবীর মাঝির হত্যার বিচারের দাবিতে সংবাদ সন্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত।

Sharing is caring!

মাহমুদুল হাসান ফাহাদঃ ভোলার দক্ষিন দিঘলদী ইউনিউয়নের বাসিন্দা বংলাবাজারের চাঞ্চল্যকর ব্যবসায়ী প্রবীর মাঝিকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যদের নিয়ে ওষুধ ব্যবসায়ী সমিতি। আজ রবিবার ভোলা প্রেসক্লাবের সামনে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় কান্নায় ভেঙে পড়ে সন্তান হত্যার বিচার চান মা কল্পনা রানী, স্ত্রী মনি রানী ও ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরু মেম্বার, সম্পাদক মোঃ হোসেন, ভাই চন্দ্র দ্বীপ মাঝি। গত ২০শে জুন রাত সাড়ে ১১টায় ব্যবসায়ী প্রবীর মাঝি ও তার ভাইসহ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। ওই সময় সন্ত্রাসী সেলিম সিকদার, শাহাবুদ্দিন, বিল্লাল, সাকিলসহ ৮/৯ জন গাছে ফেলে পথ রোধ করে কুপিয়ে হত্যা করে প্রবীর মাঝিকে। আহত চন্দ্রদীপ অল্পের জন্য বেঁচে যান। এদিকে আসামীদের মধ্যে দুইজন আটক হয়েছে। আপর আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলেও জানান সংবাদ সম্মেলনে। এসময় মানববন্ধনে ভোলার জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব অপু, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও দীপ্ত টেলিভিশন প্রতিনিধি আবিদুল আলম,জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্ট এম এন আলম,একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু,গ্লোবাল টিভির জতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সহ সম্পাদক অনিক আহম্মেদ সহ বিভিন সাংবাদিক সংগঠন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD