বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাগরে ট্রলার ডুবি।। দুই জেলের লাশ উদ্ধার

সাগরে ট্রলার ডুবি।। দুই জেলের লাশ উদ্ধার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি,০৮ আগস্ট।। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নামবিহীন একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১৬ ঘন্টা পর শুক্রবার সকালে রাত ১১ টার দিকে অন্য ট্রলারের সাহায্যে ইসা সিকদার (৩৫) এবং আলম মোল্লা (৫৫) নামের দুই জেলের লাশ উদ্ধার করে। এ সময় ৬ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলেদের বাড়ী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে বলে জানা গেছে।
উদ্ধারকৃত জেলে পনু খান ও রুবেল চৌকিদার জানান, সাগরে জাল ফেলানো অবস্থায় হঠাৎ ঝড় শুরু হয়। তাৎক্ষনিক ট্রলারটি উল্টে যায়। এসময় সাগরে তারা বয়া ধরে ভাসমান অবস্থায় ছিল। তবে স্রোতের কারনে দু’জন হারিয়ে যায় বলে তারা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরবালিয়াতলী এলাকার মো.নজরুল মোল্লা’র নামবিহীন একটি ট্রলার ৮ জন জেলে নিয়ে বৃহস্পতিবার বিকেলে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জেলেদের মধ্যে দু’জন ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়। অপর ৬ জেলে বয়া (ভাসা) ধরা ভাসমান অবস্থায় অপর একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। এরা হলো মো.নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, পনু খান ও মো.রুবেল চৌকিদার। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বালিয়াতলী ইউনিয়র পরিষ চেয়ারম্যান মো.হুমায়ন কবির সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত ওই দুই জেলের লাশ শনিবার সাকালে পারিবারিক ভাবে দফন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মো.স্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তাবে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD