শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজশাহীতে বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুক্তার হোসেন (৩৮) নামে এক বেলুনবিক্রেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বিজোর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন-মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে জাহেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর আশঙ্কাজনক অবস্থায় জরুরিভিত্তিতে শিশু হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম  জানান, মুক্তার হোসেন বেলুনবিক্রেতা। সকালে বাড়িতে মাছ বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান স্থানীয় ইউপি সদস্য মইদুল ইসলাম।

এদিকে, চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক উদ্দীন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলনুবিক্রেতার মৃত্যুর খবরটি তারা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত তথ্য জানানো যাবে বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD