রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হানিফ (৭০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।

সোমবার (৩ আগস্ট) ভোর রাতে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে এজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলা নম্বর ০৪(১০)৮৯ ধারা ৩০২ ছিল। ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এ কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৫০৪১।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD