মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সিলেটে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিলেটে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুন্না আহমদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মুন্না উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা।

রোববার (২ আগস্ট) দিনগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগেন দিন রোববার (২ আগস্ট) তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, নিহত মুন্নার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।

তিনি আরও জানান, গতরাতে মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৭/৮ জন পুলিশ আহত হয়েছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD