রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
আগামী সপ্তাহেই চূড়ান্ত হবে আইপিএলের সূচি

আগামী সপ্তাহেই চূড়ান্ত হবে আইপিএলের সূচি

Sharing is caring!

সোমবার আইসিসি চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা ঠিক করতে মাঠে নেমে পড়ে বিসিসিআই৷ মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান জানিয়ে দেন, এ বছর আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে৷ আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যেই প্রকাশিত হবে আইপিএলের সূচি৷

করোনাভাইরাস অতিমহামারীর কারণে সোমবার বোর্ড মিটিংয়ের পর চলতি বছর অক্টবোর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি বলেন, ‘আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি৷ এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’

আইসিসির এই ঘোষণার সঙ্গে সঙ্গে আইপিএল আয়োজন নিয়ে মাঠে নেমে পড়েন বিসিসিআই কর্তারা৷ এদিন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হবে৷ তিনি জানান, ‘এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা হবে৷ সেখানেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঠিক হবে৷ এখনও পর্যন্ত ঠিক রয়েছে পুরো আইপিএল অর্থাৎ ৬০টি ম্যাচ হবে৷ সম্ভবত টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে৷’

সারা বিশ্বে কোভিড-১৯ যেভাবে অতিমহামারীর আকার নিয়েছে, এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা কতটা চ্যালেঞ্জিং৷ এই প্রশ্নের উত্তরে প্যাটেল বলেন, ‘আমরা সব দিক খোলা রাখছি৷ আমাদের দেশের বাইরে দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট করতে হলে কোনও অসুবিধা নেই৷’ আইসিসির সিদ্ধান্তের পরই ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল নিয়ে তাদের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে৷

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভারতীয় খেলোয়াড়রা এখনও পর্যন্ত প্র্যাকটিস করতে পারেননি৷ প্রতি দল তাদের দল তৈরি করার জন্য অন্তত এক মাস সময় পাবে৷ পাশাপাশি বিদেশি ক্রিকেটাররা সরাসরি আমিরশাহী উড়ে যাবে৷

একটি ফ্র্যাঞ্চাইজির মালিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, ‘আমাদের প্লেয়ারের ট্রেনিংয়ের জন্য মাসখানেক সময় লাগবে৷ বিসিসিআই সূচি ঘোষণার পরই আমার পরিকল্পনা নেব৷ সম্ভবত এবার আইপিএল সংযুক্ত আরব আমিরাতে হবে৷ তবে তাতে আমাদের কোনও অসুবিধা নেই৷’

আইপিএল ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত৷ কিন্তু করোনাভাইরাস নামক অতিমহামারীর কারণে বিসিসিআই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়৷ তবে সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আইপিএল আয়োজন করাই বোর্ডের অগ্রাধিকার৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD